সেলফিন একাউন্ট কি?
সেলফিন একাউন্ট কি?
সেলফিন বাংলাদেশের সবচেয়ে ইসলামী ব্যাংক, বাংলাদেশ লিমিটেডর একটি
স্মার্টফোন ভিত্তিক ডিজিটাল “ওয়ালেট অ্যাপস”।দেশের সকল স্মার্টফোন ব্যবহারকারী এই সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের ডিজিটাল সুবিধা সহজেই গ্রহণ করতে পারবেন ।
সেলফিন একাউন্ট এর সুবিধাসমূহ:
অন্যান্য ওয়ালেটের তুলনায় অধিক সুবিধা সম্বলিত ডিজিটাল “ওয়ালেট সার্ভিস”।
সেলফিন অ্যাকাউন্টে’ যেকোন ভিসা/মাস্টার/ক্রেডিট/ডেবিট কার্ড থেকে ব্যালেন্স
অ্যাড ও ট্রান্সফারের নানা সুবিধা আছে।
সেলফিন একাউন্ট ওপেন হওয়ার সাথে সাথে একটি ভার্চূয়াল যেকোন
ভিসা/মাস্টার/ক্রেডিট/ ডেবিট কার্ড ইস্যু হবে। যা দিয়ে দেশের অভ্যন্তরে কেনাকাটা
সহ ভিসা ডিরেক্টের মাধ্যমে রেমিটেন্স নানা সুবিধা গ্রহন করা যাবে।
সেলফিন ওয়ালেট টু সেলফিন ওয়ালেট মানি রিকোয়েস্ট পাঠানোর সুবিধা আছে।
ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং এমক্যাশ থেকে ও সেলফিন ওয়ালেট/সেলফিন
ওয়ালেট থেকে এমক্যাশ ওয়ালেটে ব্যালেন্স অ্যাড ও ট্রান্সফারের সুবিধা রয়েছে।
IBFT/BEFTN/NPSB/RTGS ফান্ড ট্রান্সফারের সুবিধাসমূহ।
সেলফিনে সরাসরি “রেমিট্যান্স/স্পট “ক্যাশ এর টাকা গ্রহণ ও করা সম্ভব।
দিন-রাত ২৪ ঘন্টা যে কোন মোবাইল অপারেটর থেকে মোবাইল রিচার্জ সুবিধা
ই-কমার্স পেমেন্ট পরিশোধ করার সুবিধা
তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট ও ব্যালেন্স অনু সন্ধান।
ইউটিলিটি বিল পরিশোধ করা করার সুবিধা
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর টিউশন ফি প্রদান করার সুবিধা
ভার্চুয়াল/কার্ডবিহীন টাকা উত্তোলন করার সুবিধা
এটিএম, এজেন্ট ব্যাংকিং আউটলেট, মোবাইল ব্যাংকিং, আউটলেট, ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্, থেকে টাকা উত্তোলন করার সুবিধা।
ঘরে বসে সেলফিন থেকে এমক্যাশ একাউন্ট খোলার সুবিধা রয়েছে।
ইসলামী ব্যাংকের বিভিন্ন ধরনের একাউন্ট ঘরে বসে খুলতে পারবেন এবং এর জন্য কোন প্রকার শাখা-উপশাখা ভিজিট করার কোন প্রয়োজন হবে না ।
সেলফিন একাউন্ট খুলতে যা যা প্রয়োজন হবেঃ
ন্যাশনাল আইডি কার্ড প্রয়োজন হবে
সক্রিয় মোবাইল নাম্বার প্রয়োজন হবে
একটি স্মার্টফোন প্রয়োজন হবে
একাউন্ট হোল্ডারের সেলফি প্রয়োজন হবে
সেলফিন একাউন্ট খোলার ধাপ গুলোঃ
প্রথমে আপনি প্লে-স্টোর-থেকে “CellFin “অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন।অ্যাপটি ওপেন করলে রেজিস্ট্রার /লগইন ইন্টারফেস টি আসবে। আপনি রেজিস্টার্ড গ্রাহক না হয়ে থাকলে রেজিস্ট্রার বাটনে ক্লিক করে আপনার সক্রিয় মোবাইল নাম্বার এবং ইচ্ছেমতো ৬ ডিজিটের পিন দিয়ে রেজিস্ট্রারে ক্লিক করলেই মোবাইলে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে। সঠিক ভাবে ভেরিফিকেশন সাবমিট করে সেলফিন একাউন্ট খোলার প্রাথমিক পর্ব শেষ করুন।
পরবতীতে সময় আপনার মোবাইল নম্বর এবং পিন নম্বর দিয়ে লগইন করার পর আপনার ন্যাশনাল আইডি এর দুই পাশের ছবি আপলোড বা ইনস্ট্যান্ট ছবি তুলে সাবমিট করে অনলাইন ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। ন্যাশনাল আইডি ভেরিফিকেশন হয়ে গেলে অটোফিলাপ হয়েগেলে নতুন ফর্মে আপনার ছবি আপলোড করুন। কংগ্রাচুলেশনস আসলেই আপনার কাজ শেষ। এখন কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে একাউন্টি চালু হওয়ার জন্য।
এবার স্বাচ্ছন্দে আপনার সেলফিন একাউন্ট ব্যবহার করতে পারেন।
সেলফিন সম্পর্কে বিস্তরিত আরো -জানতে যেকোন সময় ফোন-করুন ইসলামী ব্যাংকের সার্বক্ষণিক কল সেন্টারে।
ট্যাগ:
সেলফিন হেল্পলাইন
ব্যবসায়িক ব্যাংক একাউন্ট
কোন ব্যাংকে একাউন্ট খুললে ভালো হবে
সেলফিন একাউন্ট খোলার নিয়ম
সেলফিন একাউন্ট
সেলফিন চার্জ
সেলফিন কি
সেলফিনের সুবিধা