রিয়েলমি ৯ (Realme 9) নিয়ে এলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
রিয়েলমি ৯ (Realme 9) নিয়ে এলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন: বহুপ্রতিক্ষার পর বাজারে এলো রিয়েলমি ৯। Realme 9 সিরিজের প্রথম 108 মেগাপিক্সেল ক্যামেরা ফোন। আজকের এই ইনফোতে আমরা আলোচনা জানবো রিয়েলমি ৯ এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত।
Table of Contents
রিয়েলমি ৯ এর স্পেসিফিকেশন
- ডিসপ্লেঃ ৬.৪ইঞ্চি
- প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০
- র্যামঃ ৮জিবি
- স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- চার্জিংঃ ৩৩ওয়াট
- দামঃ ২৬,৯৯০টাকা
Realme 9 ডিজাইন ও ডিসপ্লে
ফোনের সামনে রয়েছে হোল-পাঞ্চ কাটআউট ডিসপ্লে। ফোনটি মাত্র ১৭৮গ্রাম ওজনের হওয়ায় যেকোনো ধরনের ব্যবহারকারীর কাছে ফোনটি এক হাতেও ব্যবহারে কোনো সমস্যা হবেনা। রিয়েলমি ৯ ফোনটির ডিসপ্লে ৬.৪ইঞ্চি হওয়ায় ফোনটিকে বাজারের অন্য ফোনের চেয়ে বেশ কমপ্যাক্ট বলা চলে।
রিয়েলমি ৯ ফোনটিতে থাকা ৬.৪ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ৯০হার্জ রিফ্রেশ রেট সাপোর্টেড, যার ফলে সোশ্যাল মিডিয়া স্ক্রলিং কিংবা ব্রাউজিং হবে বেশ স্মুথ। তবে দাম বিবেচনায় ফোনটিতে হয়ত ১২০হার্জ রিফ্রেশ রেট দেওয়া যেতো।
ফোনটির আকর্ষণীয় ফিচার হলো ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। এই ফিংগারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে আবার হার্ট রেট ও মনিটর করা যায়। এছাড়া ওয়াইডভাইন এল১ সাপোর্ট রয়েছে ফোনটিতে যার কল্যাণে ওটিটি প্ল্যাটফর্মে এইচডি কনটেন্ট স্ট্রিমিং করা যাবে। স্ট্রিমিং সার্ভিস ব্যবহারকারীদের এই ফিচারটি ভাল লাগবে।
আরো পড়ুন:
আইফোন ১৪ এই বছরেই বাজারে আসছেমোবাইলের চার্জ ধরে রাখার উপায়কম দামি মোবাইল কম দামে ভালো ফোন
রিয়েলমি ৯ পারফরম্যান্স
রিয়েলমি ৯ ফোনটির সবচেয়ে হতাশাজনক ফিচার হলো এর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এই প্রসেসর ইতিমধ্যে আমরা কিছু ২০ হাজার টাকা দামের ফোনে দেখেছি। পারফরম্যান্স বিচারে এই প্রসেসর তেমন খারাপ না, কিন্তু দাম বিবেচনায় বেশ পিছিয়ে থাকবে রিয়েলমি ৯ এর প্রসেসর। বিশেষ করে আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, তবে এই ফোনটি গেমিং ফোন হিসেবে আপনার পছন্দের তালিকায় থাকার কোনো সম্ভাবনা নেই।
রিয়েলমি ৯ ফোনটিতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ ব্যবহার করা হয়েছে যা বেশ সাধারণ হওয়া স্বত্বেও কাস্টমাইজেবল। আরেকটি হতাশাজনক ব্যাপার হচ্ছে ফোনটিতে স্টিরিও স্পিকার থাকছেনা, যা এর চেয়েও বেশ কম দামের ফোনে আজকাল বেশ কমন বিষয়। থাকছেনা কোনো ধরনের ৫জি সুবিধা। মোট কথা পারফরম্যান্স সেকশনে তেমন কোনোই চমক নেই রিয়েলমি ৯ ফোনটিতে।
রিয়েলমি ৯ ক্যামেরা
রিয়েলমি ৯ ফোনটির সবচেয়ে বড় হাইলাইট হলো এর ১০৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ। স্যামসাং আইসোসেল এইচএম৬ প্রাইমারি সেন্সর এর সাথে ৮মেগাপিক্সেল আলট্র-ওয়াইড ও ২মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে। এই সেটাপ বেশ শক্তিশালী হলেও প্রসেসরের কারণে কিছুটা স্ট্রাগল করতে পারে এই ফোনের ক্যামেরা পারফরম্যান্স। ফোনের ডিসপ্লেতে স্থান পেয়েছে ১৬মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
রিয়েলমি ৯ ব্যাটারি
রিয়েলমি ফোনগুলোতে সাধারণত ব্যাটারি সেকশনে চমক দেখা যায়। কিন্তু রিয়েলমি ৯ ফোনটিতে বাড়তি কোনো চমক থাকছেনা এই ক্ষেত্রেও। ৫০০০মিলিএম্প এর ব্যাটারির ফোন রিয়েলমি ৯ ফোনটির বক্সে ৩৩ওয়াট ফাস্ট চার্জার দেওয়া থাকছে। ৩১ মিনিটে প্রথম ৫০% এবং ৭৫ মিনিটের মধ্যে ফোনটি শূন্য থেকে ১০০% চার্জ করতে পারবে এই চার্জার। যেহেতু ফোনটির অন্যান্য ফিচার বেশ সাধাসিধে, তাই অন্তত ব্যাটারি সেকশনে আরো অধিক স্পিডের ফাস্ট চার্জার প্রদান করতে পারতো রিয়েলমি।
