ভোটার আইডি কার্ড চেক ও ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় 2022
ভোটার আইডি কার্ড চেক ও ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় 2022
Table of Contents
হ্যালো কী অবস্থা সকলের আশা করি ভালো আছেন বর্তমান সময়ে অনেক নতুন ভোটার আছেন যারা যানেন না কী ভাবে অনলাইনে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক করবেন।তো আজকের এই টপিক টি হলো কিভাবে নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো ভোটার আইডি কার্ড চেক 2022 তো চলুন শুরু করা যাক।
বর্তমান সময়ে ভোটার আইডি কার্ড আমাদের অনেক গুরুত্ব পূর্ন একটি ডকুমেন্ট। এই ভোটার আইডি কার্ড শুধু ভোট দেওয়ার কাজেই ব্যাবহার করা হয় এমন নয়।ভোটার আইডি কার্ড সকল কাজে ব্যাবহার করা হয়। তাই ভোটার আইডি কার্ড আমাদের অনেক গুরুত্ব পূর্ন একটি ডকুমেন্ট। তাই যাদের ১৮ বছর হয়েছে ভোটার তালিকায় আপনার নাম লিখিয়েছিলেন।তাহলে আপনার ভোটার আইডি কার্ড টি হয়েছে কিনা সেটি চেক করা উচিত।
ভোটার আইডি কার্ড চেক করার উপায়
ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনার ভোটার স্লিপ নাম্নার এবং জন্ম তারিখের প্রোয়োজন হবে যদি আপনার কাছে এসব তথ্য থাকে তাহলে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। সর্ব ফাস্ট আপনি এখানে ক্লিক করুন আপনাকে নিচের মতো একটি ওয়েবপেজ দেখানো হবে
এখন ভোটার আইডি কার্ড চেক করার ফর্মে যেখানে নাম্বারের ঘর দেয়া আছে ওই ঘরে আপনার স্লিপে থাকা সংখ্যাটি দিন
এরপরে জন্ম তারিখ ওই ঘরে আপনার রিয়েল জন্ম তারিখ দিন
এরপরে ক্যাপচা কোডটি পূরন করুন
এবার ভোটার তথ্য দেখুন বাটন টিতে ক্লিক করুন যদি আপনার আইডি কার্ড হয়ে থাকে তাহলে জানতে এবং সাথে ভোটার আইডি নাম্বার ও চেক করতে পারবেন।
এই ভোটার আইডি নাম্বার দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন যেমন ধরুন বিকাশ একাউন্ট খোলা নতুন সিম রেজিস্ট্রেশন আরো কাজ। তবে আপনার অফিশিয়ালি কোনো কাজে দরকার হলে আইডি কার্ডের অনলাইন কপি প্রোয়োজন হবে।অনেক সময় অরজিনিয়াল কপিও প্রোয়োজন হয়।
এসএমএস মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
তো আপনি যদি চান আপনার মোবাইলের মাধ্যমে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক করবেন সেটিও সম্বভ।
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে চাইলে আপনি আপনার ফোনের মেসেজ অপশনে চলে যান
এরপর মেসেজ অপশনে টাইপ করুন (NID)এরপর স্পেস এরপর আপনার স্লিপ নাম্বার স্পেস আপনার জন্ম তারিখ তো সবকিছু ঠিকমতো বসিয়ে ১০৫ নাম্বারে সেন্ড করুন এরপর আপনাকে মেসেজ পাঠানো হবে এবং মেসেজে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য দেয়া থাকবে।
ভোটার তথ্য একাউন্ট রেজিস্টার করার নিয়ম
আপনি যদি ভোটার তথ্য একাউন্ট রেজিস্টার করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে এই লিংকে যেতে হবে এরপরে আপনি রেজিস্টার এবং লগইন অপশন পাবেন নিচের ইন্টারফেস দেখুন আপনি রেজিস্টার অপশনে ক্লিক করুন আপনার। কাছে আর একটি ইন্টারফেস শো হবে তো এই পেইজে আপনাকে জাতীয় পরিচয় পএ নাম্বার এবং জন্ম তারিখ এবং একটি ক্যাপচা পূরন করতে হবে।
আপনি সব ইনফরমেশন ঠিকমতো দেওয়ার পর আপনাকে ফেস ভেরিফাই করতে হতে পারে।আপনি উপরের সকল তথ্য ঠিকমতো দিয়ে থাকলে আপনাকে একটি QR কোড দিবে এই কোড টা গুগল প্লে স্টোর থেকে NID Wallet এর মাধ্যমে স্ক্যান করে আপনার ফেস ভেরিফাই করে নিবেন।
এরপর আপনার ভোটার তথ্য হালানাগাদের সময় যে ফোন নাম্বার দিয়েছিলেন সেটি শো করবে এবং সেই ফোন নাম্বার টি তে একটি কোড পাঠানো হবে সেই কোডটি দিবেন এরপর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে আপনি একটি স্টং পাসওয়ার্ড দিন তাহলেই আপনার রেজিস্ট্রেশন কাজ কম্পিলিট।
আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
আপনি যদি আপনার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে আপনি উপরের লিংকে আবার প্রবেশ করুন এরপর লগইন অপশনে ক্লিক করুন
আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন লগইন করার পর আপনি প্রোফাইল সহ আরো অনেক ইনফরমেশন দেখতে পাবেন। তো আপনি ডাউনলোড অপশনে ক্লিক করুন তাহলেই আপনার অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে।
আইডি কার্ড ডাউনলোড এবং চেক করা কেন প্রোয়োজন
অনেক সময় দেখা যায় আপনি ভোটার তথ্য হালানাগাদ আপনার তথ্য দেয়া ছিলো কিন্তু যে সময় দেয়া হয়েছিলো ওই সময়ের মধ্য আপনার কার্ড টি আপনি হাতে পাননি তো তখন আপনার উচিত কার্ড টি চেক করা।
অনেক সময় দেখা যায় আপনার কাছে আপনার আইডি কার্ড টি নেই বা ভুলে আপনার বাসায় রেখে এসেছেন এখন আপনার আইডি কার্ড টি আপনার প্রোয়োজন তো সেই সময় আপনি অনলাইন কপি ডাউনলোড করে আপনি কাজ চালাতে পারেন।
আমাদের পোস্ট টি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কোথাও বুজতে সমস্যা হলে কমেন্টে জানাবেন।



