ভিপিএন কী? কিভাবে কাজ করে? VPN কি কাজ করে?
VPN কি
ভিপিএন কী? কিভাবে কাজ করে? VPN কি কাজ করে?
আজকে আপনি যে বিষয়গুলো জানতে পারবেন
- ভিপিএন কি
- ভিপিএন এর কাজ কি
- ভিপিএন কি নিরাপদ
- ভিপিএন দিয়ে কি করে
- Vpn এর পূর্ণরূপ কি
ভিপিএন (VPN) এর পূর্নরূপ নাম হলো (Virtual Private Network)।
ভিপিএন ব্যবহার করে যেকোনো ব্লক ওয়েবসাইট এক্সেস করতে পারি।
ভিপিএন এর ব্যবহার
আমরা ভিবিন্ন সময় অন্য কোনো কান্টিরির ওয়েবসাইটে ডুকতে চাই যা আমাদের দেশের গভর্মেন্ট অথবা (ISP) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার block করে রেখে দিছে।এর কারনে আমরা ওই ইন্টারনেট ব্যবহার করে ওই ওয়েবসাইটে ডুকতে পারি না।
এছাড়া কোনো দেশের ওয়েবসাইট যদি শুধুমাত্র ওই দেশের লোকের জন্য। সেই সব ওয়েবসাইট খুলতেও (VPN)ভিপিএন এর ব্যবহার করা হয়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিভাবে website ব্লক (Block) করে?
যখন আমরা কোনো website এ ডুকে ভিজিট করি। তখন ওই request টি ফাস্টে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) এদের কাছে পৌঁছোয়।
ISP এর হলো আপনার মোবাইলে বা পিসি তে যে কোম্পানি ইন্টারনেট প্রোভাইড করে থাকে। যেমন বিভিন্ন SIM কোম্পানি অথবা ব্রডব্যান্ড কানেকশন (Connection) দেওয়া কোম্পানি গুলি ই হলো আপনার ISP ( Internet Service Provider)। অর্থাৎ যে কোম্পানি আপনাকে ইন্টারনেট ( internet) প্রভাইড করছে, তারাই ISP।
আপনার ওয়েবসাইট (Website) ভিজিট (Visit) করার রিকুয়েস্ট (Request) টি ISP এর কাছে যাওয়ার পরে,ISP ওই রিকুয়েস্ট টিকে ওই ওয়েবসাইটের সার্ভার পর্যন্ত পৌঁছে দেয়। এর ফলে আমরা ওই ওওয়েবসাইট টি ভিজিট করতে পারি।
যদি কোনো (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) চায়, তাহলে যেকোনো সময় ওয়েবসাইট কে ব্লক (block) করতেপারে।
যদি একবার ব্লক করে দেয়, তাহলে আপনি ওই ব্লক করা ওয়েবসাইট টিকে খোলার জন্য যখন ISP এর কাছে রিকুয়েস্ট পাঠান।
ওই রিকুয়েস্ট টি যখন ISP এর কাছে পৌঁছয়, ISP যেহেতু ব্লক (block) করে দিয়েছে। তাই ISP ওই ওয়েবসাইট টি ভিজিট করার জন্য আর ওয়েবসাইট এর সার্ভারে রিকুয়েস্ট পাঠায় না ।এর ফলে আপনার ফোন , পিসি , ল্যাপটপে মেসেজ দেখায় ,যে ওয়েবসাইট টি ব্লক করা আছে।
ভিপিএন কিভাবে কাজ করে?
যদি কোনো ওয়েবসাইট (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) দ্বারা ব্লক করা থাকে। তাহলে আইএসপি ওই ওয়েবসাইট টি ব্যবহার করতে বাধা দেয়।
বিভিন্ন সময় দেশের গভমেন্ট আইএসপি কে বলে রাখে , ওই ওয়েবসাইট টিকে ব্লক করতে বলে থাকে বিভিন্ন কারণে। ( কি কারণে ব্লক (Block) করা হয় সেটা নিয়ে আমি বললাম না আর। আশাকরি বুঝতে পারছেন)
কিন্তুু ভিপিএন ব্যবহার করে ওই ব্লক করা ওয়েবসাইট এ ভিজিট করতে চাইলে, অন্যান্য দেশে থাকা কোনো ভিপিএন সার্ভার এ যুক্ত হতে হবে।যেহেতু, ISP কোম্পানিগুলি ভিপিএন (VPN) সার্ভার কে ব্লক করে রাখে নি , তাই খুব সহজেই অন্য দেশে থাকা কোনো ভিপিএন সার্ভারের সঙ্গে যুক্ত হওয়া পসিবল।
এরপর, আপনি যে ওয়েবসাইট টি ভিজিট করার জন্য ভিপিএন সার্ভার কে রিকুয়েস্ট করবেন ।
ভিপিএন সার্ভার ওই ব্লক ওয়েবসাইট ভিজিট করবে , এবং ভিজিট করার পরে ডেটা গুলো আপনার ফোনে বা পিসি তে ট্রান্সফার করবে। তাই আপনি ডেটা গুলি দেখতে পারবেন।
এতে ISP বুঝতে পারবে না। কারণ আপনি ডেটা ট্রান্সফার করছেন ভিপিএন সার্ভার থেকে।
যেহেতু ভিপিএন সার্ভার টি অন্য দেশে অবস্থিত তাই ঐ খানের সরকার যদি ওই ওয়েবসাইট টি ব্লক না করে থাকে। তাহলে ভিপিএন সার্ভার সহজেই ওই ওয়েবসাইট টি ভিজিট করা যাবে।
যেভাবে ভিপিএন ব্যবহার করবেন?
ফোন অথবা কম্পিউটার যেকোনো জায়গাতে ভিপিএন ব্যাবহার করতে পারবেন।
ফোন এ যেভাবে ভিপিএন ব্যবহার করবেন?
মোবাইল এ ভিপিএন ব্যবহার করতে চাইলে,প্লেস্টোর থেকে যেকোনো একটি ভিপিএন অ্যাপস ইনস্টল করুন।
এবার ওই অ্যাপটিকে ওপেন করুন। তারপর যেকোনো ওয়েবসাইট ভিজিট করলে ভিপিএন এর মাধ্যমে ভিজিট হবে।
এবং ভিপিএন ব্যবহার করতে না চাইলে অ্যাপটি তে ডুকে ডিসকানেক্ট করুন।
পিসি বা ল্যাপটপে ভিপিএন ব্যবহার করার সহজ উপায় হলো
গুগল ক্রমে এ এটি (VPN Extension) লিখে সার্চ দিন।
এবং এখান থেকে অনেক ভিপিএন পাওয়া যায় যা এড করে ভিপিএন ব্যবহার করতে পারবেন।
ভিপিএন সার্ভার যে ভাবে বানানো হয়।
ভিপিএন এর জন্য VPS ব্যবহার করা হয়। VPS এর পুরো নাম Virtual Private Server ।
VPS হলো এক ধরনের কম্পিউটার সার্ভার। যার মধ্যে CPU, RAM , স্টোরেজ সবকিছু থাকে। এবং VPS টি নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে।
VPS সার্ভার সরবরাহের জন্য বিভিন্ন কোম্পানি থাকে বিভিন্ন দেশে। ওই কোম্পানিগুলি কম্পিউটারকে ভাড়ায় (rent) দেয় ।
যেগুলি কে ইন্টানেটের মাধ্যমে সেটআপ করতে পারবেন। লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে সঠিকভাবে কনফিগার করে, ওই VPS কে ভিপিএন এ রূপান্তরিত করে।
যার কারনে ওই কম্পিউটার একটি নেটওয়ার্ক এর মত কাজ করবে। এবং অন্য কম্পিউটারের রিকুয়েস্ট অনুযায়ী ডাটা লোড করে , ইউজার কে দেখাবে।
ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা:
কিছু কিছু ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করা ঠিক নয় , সেগুলি ব্যপারে জানাবো।
ব্যাংকিংয়ের ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করা ঠিক না। কারণ ব্যাংক এতে পাসওয়ার্ড থেকে শুরু করে যা কিছু লিখবেন তা ভিপিএন সার্ভারের মধ্যে হবে। তাই আপনি আপনার মোবাইল নম্বর ও পাসওয়র্ড সবকিছুই ভিপিএন সার্ভার দেখে নিবে। তাই এর থেকে সবসময় সাবধানে থাকা উচিত।
কোনোরকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবেন না। যা আপনি ছাড়া অন্য কারো দেখা ঠিক না।
এটি ব্যবহার করে কোনোভাবেই কোনো অসামাজিক কাজ করা ঠিক না।
VPS ব্যবহার করে কোনো ওয়েবসাইট ডুকলে তা কি কেউ বুঝতে পারবে?
আপনার ISP বুঝতে পারবে না। ISP শুধুমাএ জানতে পারবে যে আপনি ওই VPS সার্ভারের সঙ্গে কানেক্ট হইছিলেন। তাই স্বাভাবিকভাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা বুঝতে পারবে না।
কিন্তুু ভিপিএন সার্ভার এর কাছে তথ্য থাকে , আপনি কোন ওয়েবসাইটে ডুকেছিলেন।
তাই যদি ওই ভিপিএন সার্ভিস প্রোভাইডার যদি চায় তাহলে ওই তথ্য জরুরী কোনো পরিস্থিতিতে দেখাতে পারবে। যদিও এসব ডাটা দেখায় না। কিন্তু কখনো কখনো যদি কোনো গভর্মেন্টের ওই ডাটা এর প্রয়োজন হয় জরুরী কোনো কারণের জন্য তাহলে দেখানো সম্ভব।
VPN সার্ভার ব্যবহার করে কোনো ওয়েবসাইটে ডুকলে তা কি দ্রুত হয় ?
না। উল্টে কিছুটা স্লো হয়ে যায়।
ধরুন আপনি উইকিপিডিয়া ওয়েবসাইট টিকে ভিপিএন এর মাধ্যমে ব্যবহার করতে চাচ্ছেন।
তাহলে প্রথমে আপনার রিকোয়েস্ট টি ভিপিএন সার্ভার এ যাবে তারপর ভিপিএন সার্ভার থেকে রিকোয়েস্ট টি উইকিপিডিয়া তে যাবে যার ফলে কিছু দেরি হয়। তাই স্লো হবে।
ভিপিএন এর পরিবর্তে যদি সরাসরি ওয়েবসাইট টি তে ডুকতেন তাহলে , সরাসরি রিকুয়েস্ট টি উইকিপিডিয়া এর সার্ভারে পৌঁছাবে । যার কারনে কিছুটা তাড়াতাড়ি হয় ভিপিএন ছাড়া।
ভিপিএন এর কিছু প্রশ্ন এবং এর উত্তর;
সহজ ভাবে VPN কী ভিপিএন এর অর্থ কি ?
ভিপএন হলো একটি কম্পিউটার সার্ভার যা নেটওয়ার্কের মতো কাজ করে থাকে অর্থাৎ , যখন আপনার ডিভাইস ভিপিএন সার্ভারের সঙ্গে যুক্ত হন তখন আপনি কোনো ভিডিও , গান , সার্চ করা ইত্যাদি কাজগুলি করার জন্য যে রিকুয়েস্ট পাঠান ওই ভিপিএন সার্ভার ওই রিকুয়েস্ট অনুযায়ী ভিডিও , গান , সার্চ করা ডেটাগুলো ইন্টারনেট থেকে নিয়ে আপনার ডিভাইসে ট্রান্সফার করে দেয় ।
আরো সহজভাবে বুজাতে গেলে ,
ভিপিএন এর মাধ্যমে কোনো ওয়েবসাইট ভিজিট করলে, ওই ওয়েবসাইটে ভিপিএন সার্ভার ভিজিট করে সমস্ত ডেটা আপনার ফোন বা পিসি তে পাঠাবে।
ফোনে কি ভিপিএন ব্যবহার করা উচিত ?
যদি এমন হয় যে কোনো ওয়েবসাইট যা আপনার নেটওয়ার্ক প্রোভাইডার ব্লক করে রেখেছে , ওই ওয়েবসাইটে ডুকার প্রয়োজন হলে ভিপিএন ব্যবহার করতে পারেন।
এছাড়া, যদি কোনো পাবলিক ওয়াই-ফাই এর ইন্টারনেট ব্যবহার করেন , ওই সময় ভিপিএন ব্যবহার করলে আপনার ফোনের বা পিসির সিকুরিটি বজায় থাকবে।
যদি এই সব কারণ না থাকলে ভিপিএন না ব্যবহার করাই বেস্ট।
কখন ভিপিএন ব্যবহার করা উচিত নয় ?
নেটব্যাংকিং , মোবাইল ব্যাঙ্কিং কিংবা কোনো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে ডুকার সময় (যেসব ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করেন) ওই সকল ওয়েবসাইটে ডুকার সময় ভিপিএন না ব্যবহার না করাই ভালো।
কারণ , ওই সব গুরুত্বপূর্ণ একাউন্ট এবং আইডি পাসওয়ার্ড ভিপিএন সার্ভার এর কাছে চলে যাবে এর কারনে আপনার গুরুত্বপূর্ণ তথ্য অন্যর
কাছে চলে যাবে এতে আপনি বড় ধরনের ক্ষতির শিকার হবেন।